মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের উপর ছিটকে পড়ে সজীব (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া বারিশাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত সজীব উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ক্যাম্পপাড়ার ফুলবাস আলীর ছেলে ও তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সীমা বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইসমাইল হোসেন জানান, সজীব বেপরোয়া গতিতে রেজিস্ট্রেশন বিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেল যোগে লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রাম থেকে তেতুলবাড়িয়া গ্রামের দিকে যাচ্ছিল। ধলা- তেতুলবাড়িয়া- সড়কে বারিশাহ ব্রীজ এলাকায় পৌছালে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহতাবস্থায় পড়েছিল। সম্রাট নামের এক মোটরসাইকেল চালকের সহযোগিতায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান,  সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo