মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত -৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমানা আক্তার ছবি  (৪৫) নামের এক নারী নিহত হয়েছে আহত হয়েছে আরো চারজন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা আক্তার ছবি মেহেরপুর পৌরসভার বড়বাজার কেশবপাড়া এলাকার মৃত খোকন মোল্লার মেয়ে।

মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তারেক রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলো – ঝিনাইদহ শিকারপুরের ফটিক বিশ্বাসের ছেলে ও আরএফএল কোম্পানির কর্মচারী লুৎফর রহমান (২৪), মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩), গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮) ও  একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুদ (২৮)।

নিহতের ভাই সোহাগ জানান, তার বোন রুমানা আক্তার ছবি এলএলবি লেখাপড়া শেষ করে ঢাকাতে  শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন।

গাড়াডোব মাঠপাড়াস্থ আব্দুল মান্নান মাস্টার জানান, আরএফএল কোম্পানিতে চাকুরী করে লুৎফর রহমান নামের এক ব্যক্তি। তিনি রোমানা আক্তার ছবি নামের এক নারীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে গাংনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাড়াডোব মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে রুমানা আক্তার ছবি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক রহমান তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo