বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে শেয়ালের কামড়ে আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া (কষবা) গ্রামে শেয়ালের কামড়ে বৃদ্ধসহ তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেউটিয়া বিল এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- উপজেলার ভাটপাড়া (কষবা) গ্রামের তুষ্টু মন্ডলের ছেলে ইকরামুল হক (৭০), একই গ্রামের আকুল মন্ডলের ছেলে তহিদুল ইসলাম (৪০) ও শরিফউদ্দিনের ছেলে মজিবুল ইসলাম (৩৫)।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বিডি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, শেয়ালের কামড়ে ইকরামুল হক নামের এক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ইসমাইল হোসেন জানান, তিনি ভাটপাড়া গ্রামের ছেউটিয়ার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কয়েক জন ব্যক্তির চিৎকার শুনে তিনিসহ স্থানীয়রা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে একরামুল হক নামের এক বৃদ্ধ ব্যক্তির পায়ে একটি শিয়াল কামড়ে ধরে আছে দেখতে পান। শেয়ালের মুখ থেকে বৃদ্ধ ইকরামুল হককে উদ্ধার করেন তারা। শিয়ালটি ওই সময় তহিদুল ইসলাম ও মজিবুল ইসলামের পায়ে কামড়ে আহত করে পালিয়ে যায়। মজিবুল হক স্থানীয়ভাবেই চিকিৎসা নিয়েছেন।

শিয়ালটি হঠাৎ করে তুলার জমি থেকে বেরিয়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে থাকা তিন জনকে কামড় দিয়ে আহত করে পালিয়েছে বলে স্থানীয়রা জানান। পরে ওই শেয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তহিদুল ইসলামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং ইকরামুল হককে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। ডা. বিডি দাস আহত ইকরামুল হককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo