মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে করমদি গ্রামের দিঘীরপাড়ার বিসমিল্লাহ ট্রেডার্সে স্বত্বাধিকারী আশরাফ আলী (৬০) কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আশরাফ আলী করমদি গ্রামের সরকার পাড়ার মৃত রফিজ উদ্দীন বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ দন্ড প্রদানের তথ্য নিশ্চিত করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকার অনুমোদিত বিসিআইসি ডিলার না হওয়া সত্ত্বেও নিজ গোডাউনে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের এমন অভিযোগের প্রেক্ষিতে করমদি গ্রামের সরকার পাড়ায় অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী আশরাফ আলীকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ (১) ধারা লংঘনে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাস্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক। ঘটনাস্থল থেকে ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

 এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo