বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ২.৭ কেজি গাঁজাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২.৭ কেজি গাঁজাসহ তৌফিক মোল্লাকে (২৭) আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার (৫ নভেম্বর)  ভোর ৬ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ২.৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তৌফিক মোল্লা উপজেলার খাসমহল গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, আশরাফউল্লাহ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোশারফ হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর থেকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ২.৭ কেজি গাঁজাসহ তৌফিক মোল্লা নামের এক  মাদক কারবারীকে আটক করেন। এ সময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহারিত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ‌

মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারীদের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo