মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মােনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত মফিজুর মুজিবনগর উপজেলার মােনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার  আশরাফউল্লাহ পিপিএম দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমানের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে। মামলা নং-২০, তারিখ ২৮/০৮/২৪ ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)১০/১১/১২/১৩ এবং  মেহেরপুর সদর থানার মামলা নং-০৬, তারিখ ১৯/০৮/২৪ ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(খ)/১০/১১/১২/১৩

চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাসপাতাল এলাকায় চেয়ারম্যান মফিজুর রহমান অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  মামলার পর থেকেই চেয়ারম্যান মফিজুর রহমান আত্মগোপনে ছিলেন।

আজ সোমবার (১৮ নভেম্বর) তাকে মেহেরপুর সদর থানার  মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo