রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, নির্বাচনী ইশতেহারের ৩১ দফার আলোকে পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড সকলের মাঝে প্রদান করা হবে। তিনি আরও বলেন, কৃষকদের জমির ফসল উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা নিশ্চিত করতে যেসব খাল নাব্যতা হারিয়েছে সেগুলো পুনরায় খনন করা হবে।
এ সময় বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী, বিএনপির সাবেক এমপি মাসুদ অরুণ ও আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo