শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬৩৫ বার পঠিত

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাত পৌনে ১০ টার দিকে ডিবি পুলিশের এস আই মুক্ত রায়, এএসআই মাহাতাব উদ্দিন ও এএসআই জসিম উদ্দিন অভিযান চালিয়ে দুজনকে আটক ও তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করেন। আটককৃতরা হলো- মুজিবনগর উপজেলা কোমরপুর গ্রামের আবুল বাশার বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (৩৩) ও একই গ্রামের আকুব্বারের ছেলে হাসেম আলী (২৫)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি জুলফিকার আলী জানান, মুজিবনগর উপজেলার আশরাফপুর গ্রামে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক, ৬০ পিচ ইয়াবা উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo