রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৭২০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীসহ আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের প্রাকৃতিক দৃর্যোগ ও অগ্নূীকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রতিজনকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo