শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে পুকুরে ডুবে রফিকুল নামের এক ব্যক্তির মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রফিকুল ইসলাম(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম গাংনী পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম মালসাদহ গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

স্থানীয় জনৈক মেহেরুল্লাহ জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগতেছিলেন। বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বিকেলের কোন এক সময় পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলামের মৃত্যু হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, রফিকুল ইসলাম মৃগী রোগী ছিলেন। হঠাৎ মৃগী রোগের লক্ষণ দেখা দেওয়ায় তিনি পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনের সাথে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo