রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

গাংনীতে ইসলামী এজেন্ট ব্যাংক শাখা থেকে ৮ লাখ টাকা চুরি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬১১ বার পঠিত

মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বামন্দি এজেন্ট ব্যাংক শাখার ভোল্ট কেটে ৮ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রীল কেটে ভিতরে প্রবশে করে এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে শাখা ব্যবস্থাপকের দাবি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আঃ করিম।

ইসলামী ব্যাংকের বামন্দি এজেন্ট ব্যাংক শাখা ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান , সোমবার (৩ মার্চ) বিকেলে ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভোল্টে রেখে কর্মকর্তারা ব্যাংক ত্যাগ করেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখতে পান জানালার গ্রীল কাটা রয়েছে। ভোল্টকক্ষে গিয়ে দেখতে পান ভোল্ট কক্ষের তালা কেটে টাকা নিয়ে গেছে। সাথে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার গ্রীল ও ভোল্ট কক্ষের তালা কেটে টাকা চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo