রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে চার ইটভাটায় সাত লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে চারটি অবৈধ ইটভাটা থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১০ মার্চ) দুপুরে থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌরসভার একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী ইটভাটা গুলো হলো- বাঁশবাড়িয়া গ্রামে অবস্থিত আশরাফুল ব্রিকসের হাবিবুর রহমান এক লাখ টাকা, পোড়াপাড়া ফাইভ স্টার ব্রিকস ময়নাল হক দুই লাখ টাকা, দোয়েল ব্রিকসের রুহুল আমিন দুই লাখ টাকা এবং পান্না ব্রিকসের গোলাম মোস্তফার কাছ থেকে দুই লাখ টাকা আদায় করা হয়। একই সাথে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়‌।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজেদুল ইসলাম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ (৪) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo