রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে চার ইটভাটায় ৯ লাখ টাকা অর্থদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে চার ইটভাটা থেকে ৯ লাখ টাকা অর্থদণ্ড আদায় করে ভাটা বন্ধের নির্দেশনা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার গাড়াডোব, বামন্দি, রামনগর ও মুন্দা এলাকায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনাকালে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাড়াডোব গ্রামের আমিন ইটভাটায় তিন লাখ টাকা, বামন্দির মুন্দা গ্রামের এমএসআরএফএল ইটভাটায় দুই লাখ, রামনগর গ্রামের শাপলা-২ ইটভাটায় দুই লাখ ও একই গ্রামের এসএমএস ইটভাটা থেকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, গাংনী থানা পুলিশের একটি টিম ও বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ইউনিটের সদস্যরা যৌথ ভাবে সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo