রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে অবিকল মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৪১০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস গেটের সামনে অবিকল মানুষের মতো দেখতে একটি বাচ্চার জন্ম হয়েছে। এ ঘটনায় হতবাক অনেকেই। এমন খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় মানুষের ভিড় জমে উঠে বাচ্চাটি দেখতে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, হেমায়েতপুর রাজাপাড়া গ্রামের এক বাসিন্দার পোষা ছাগল এই বাচ্চার জন্ম দেয়। যার মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। ছাগলের বাচ্চাটির পিছনের পা দুইটি বড় এবং সামনের পা দুটি অপেক্ষাকৃত ছোট। তবে বাচ্চাটির কান ছাগলের মতোই।

নতুন জন্ম নেয়া ওই বাচ্চাটি দেখতে গাংনী প্রাণিসম্পদ অফিসের সামনে ভিড় জমাতে থাকে পথচারী ও আশেপাশের মানুষ। ছাগল মালিকের তথ্য অনুযায়ী, শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে ছাগলটি বাড়িতে প্রথমে দুইটি বাচ্চার জন্ম দেয়। পরে পেটে থাকা আরো একটি বাচ্চার প্রসব জটিলতা দেখা দিলে গাংনী উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় পশু চিকিৎসক ইব্রাহিম হোসেন প্রায় এক ঘন্টা ব্যাপী চেষ্টার ফলে অদ্ভুত দেখতে মৃত বাচ্চার জন্ম হয়। বাচ্চাটি দেখে ভড়কে যান মালিকসহ অনেকেই।

গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, মূলত জীনগত ত্রুটির কারণেই ছাগলের বাচ্চাটি দেখতে এমন অদ্ভুত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo