সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে সাপের কামড়ে কন্যা শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তেতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের মন্ডলপাড়ার এনামুল হকের মেয়ে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু মাইশা আক্তারের চাচা শরিফুল ইসলাম জানান, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাড়ির সামনে রাস্তার ওপর শিশু মাইশা খেলা করছিল। খেলা শেষে পুকুরের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন শিশু মাইশা আক্তারকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo