রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

খোলা ভোজ্য তেল বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে তা সয়লাব হয়ে গেছে। অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেলের সরবরাহ সীমিত রেখে খোলা ভোজ্য তেল বিক্রি করছে। এতে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। পাশাপাশি খোলা তেল খেয়ে দেশের মানুষ পড়ছেন নানা স্বাস্থ্যঝুঁকিতে। অথচ খোলা তেল বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে খোলা তেল বিক্রি চললেও সংশ্লিষ্টদের নীরবতা ভোক্তাদের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়।

বুধবার (৮ এপ্রিল) সকালে মেহেরপুরের গাংনীতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে বোতলজাত ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের এ প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাইদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী উপজেলা ক্যাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা।

মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবিলম্বে বাজারে বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক করা এবং খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo