শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে আশরাফুজ্জামান লালুকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৮১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মেহেরপুরের গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রশাসন ও ট্যাগ অফিসারকে অসহযোগিতা করার অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার (৪ মে) সন্ধ্যায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা (২০২৫)-চলমান রয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী আজ পরীক্ষা ছিল উচ্চতর গণিত ও বিজ্ঞান। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিচালনা বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠলে কেন্দ্র সচিব আশরাফুজ্জামান প্রশাসন ও ট্যাগ অফিসারকে অসহযোগিতা করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে আশরাফুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। স্বারক নম্বরঃ মাধ্য/পানি ১০৪৩ তারিখঃ ০৪/০৫/২০২৫ ইং

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী মেহেরপুরের গাংনী-৪৭৬ কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে আশরাফুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে বর্ণিত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo