রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ৯২ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ

মেহেরপুরে ৯২ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯২ বোতল অবৈধ ও আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত সাসপেনশনসহ লিখন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ৪৯ বোতল ‘Apcores Cough Syrup’ এবং ৪৩ বোতল ‘ESkuf Cough Syrup’ রয়েছে।
​রোববার (২৯ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে এসআরবি-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সিপিসি-৩), মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মুজিবনগর থানাধীন দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক লিখন মিয়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের শওকত আলীর ছেলে।
​বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবি’র ওই কর্মকর্তা জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিলেন এবং এর মাধ্যমে নিজ এলাকাসহ আশপাশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন।
​তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এসআরবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
​এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo