রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা

গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
​আটককৃতরা হলেন- কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজিপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় জনতা ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
​এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo