শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক

গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সবজি বোঝাই আলগামন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন।
​আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সকলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকায়।
আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুরের এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইজিবাইকযোগে কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় নিজ নিজ বাড়ি ফিরছিলেন যাত্রীরা। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সবজি বোঝাই আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইকটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং এতে থাকা সকল যাত্রীই গুরুতর আহত হন।
পথচারী ও ​স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনায় আহতরা হলেন -জোনাকি খাতুন (স্বামী: শামীম শেখ), মনজেরা খাতুন (স্বামী: লাল্টু শেখ), রোজা খাতুন (পিতা: রিপন আলী), মেহেদী হাসান (পিতা: শামীম শেখ), আব্দুর রাজ্জাক (পিতা: সৈকত আলী), সিদ্দিক মন্ডল (পিতা: জব্বার মন্ডল), ইজিবাইক চালক আব্দুল মান্নান (পিতা: জামাত আলী) এবং আব্দুস সাত্তার (পিতা: কেয়ামদ্দিন শেখ)। সর্বসাং – কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া জামান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo