শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু

গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
​শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন আমতৈল (ঈদগাহপাড়া) এলাকায় এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মসজিদপাড়ার আব্বাস মিয়ার ছেলে রনি মিয়াকে আটক করা হয়।
​এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
​মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo