মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে নিজ সন্তান। নিহত ব্যক্তির নাম হাবেল শেখ (৭০)।
​সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাবেল শেখ ওই গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে।
​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পিতা হাবেল শেখ ও তার একমাত্র ছেলে সাহাবুল ইসলামের (৪০) মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার দুপুরে হাবেল শেখ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় ছেলে সাহাবুল ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। অস্ত্রের আঘাতে একপর্যায়ে হাবেল শেখের বাম হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সাহাবুল শেখ নিজে মেহেরপুর সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
​ঘটনার খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত ছেলেকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo