বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ঘোষণা
মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন

মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
​নিহত তহুরা বেগম সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহতরা হলেন নিহতের দুই ছেলে হানিফ মহলদার (৪৬) ও আব্দুর রহমান (৩০)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত বাকের মহলদারের ছেলে আসান মহলদার (৬০), মহির উদ্দিন মহলদার (৫২) ও ছহির উদ্দিন মহলদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মৃত রমজান মহলদারের পরিবারের বিরোধ চলছিল। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসান মহলদার, মহির উদ্দিন মহলদার, ছহির উদ্দিন মহলদার, শরিফুল মহলদার (২৫), জাহিদ মহলদার (২৭), রকিবুল মহলদার (২৫) ও শাহিন মহলদার (২৯) সংঘবদ্ধ হয়ে তহুরা বেগম ও তার দুই ছেলের ওপর হামলা চালায়।
​সংঘর্ষে তহুরা বেগম ও তার দুই ছেলে হানিফ ও আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তহুরা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত হানিফ ও আব্দুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
​খবর পেয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
​মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo