রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নড়াইলের কালিয়া পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সম্পাদক সোহেল রানা হত্যার বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা জাসাসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচরে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী মোটরসাইকেল শোডাউন চলাকালে পরিকল্পিত হামলায় সোহেল রানা নিহত হন। বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি তোলেন।
​মানববন্ধনে জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ বলেন, সোহেল রানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
​কর্মসূচিতে সংহতি জানিয়ে মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে সোহেল রানাকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
​মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জাসাসের সম্পাদক এস এম মকিদুর রহমান, বিএনপি নেতা মসিউল আলম দীপু, হাবিবুর রহমান স্বপন, আসাদুল ইসলাম, যুবদল নেতা চঞ্চল ও স্বপনসহ জেলা ও পৌর বিএনপি এবং জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo