বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

কুষ্ঠ রোগ বিষয়ক সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত কুসংস্কার দূর করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মেহেরপুরে এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় মেহেরপুর শহরের বামনপাড়াস্থ সিডিপি কার্যালয়ের তৃতীয় তলায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বিসিএল দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
​সিডিপি প্রকল্প পরিচালক প্রভঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিসিএল দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ-এর মেডিকেল অফিসার ড. জ্যাকলিন রোজ।
​বক্তব্যে ড. জ্যাকলিন রোজ বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ এবং জনমত গঠনে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। কুষ্ঠ রোগ যে বংশগত, ছোঁয়াচে বা কোনো অভিশাপের ফল নয় এবং এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য এই সঠিক বার্তাটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ, ফিচার ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমেই সমাজে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিদ্যমান বৈষম্য, ভীতি ও কুসংস্কার দূর করা সম্ভব।
​আয়োজকরা জানান, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং দ্রুত ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ ই পি প্রকল্প কর্মকর্তা মুশফিক রহমান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম এবং সাধারণ সম্পাদক মাহবুব চান্দু। ওরিয়েন্টেশনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo