বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ইন্তাদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার টেংরামারি ও মাইলমারি গ্রামের মাঝামাঝি মাঠে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও একটি বিদেশি টর্চলাইট উদ্ধার করেছে।
​আহত ইন্তাদুল ইসলাম গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের ইছাহক আলীর ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী বাজারের সবজি ব্যবসায়ী ইন্তাদুল আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ফড়িয়াদের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে মাইলমারি গ্রামে যাচ্ছিলেন। পথে টেংরামারি ও মাইলমারি গ্রামের মাঠে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে রামদা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
​হামলার একপর্যায়ে হামলাকারীদের ব্যবহৃত রামদার কাঠের হাতল খুলে গিয়ে সেটি ইন্তাদুলের সামনে ছিটকে পড়ে। আহত ইন্তাদুল রামদাটি হাতে নিয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে এবং তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে রামদা ও বিদেশি টর্চলাইট ফেলে পালিয়ে যায়।
​পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইন্তাদুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এম কে রেজা জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
​এ বিষয়ে গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo