বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ালটন ফ্রিজ কিনে অফার হিসেবে আরও একটি ফ্রিজ উপহার পেয়েছেন সুমন আলী নামের এক ক্রেতা। ১৭৬ লিটার ক্ষমতার ফ্রিজ কিনে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ২১৩ লিটার ক্ষমতার একটি নতুন ফ্রিজ।
​বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে ‘সাজু এন্টারপ্রাইজ’ এর ওয়ালটন শোরুমে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী সুমন আলী গাংনী উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে।
​একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সুমন আলী। তিনি বলেন, “আমি ভাবতেও পারিনি একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পাব। এখনো ওয়ালটনের হাউসফুল অফারে অনেক উপহার রয়েছে। কার ভাগ্যে কী আছে কেউ জানে না। তাই এখনো সময় আছে, আপনারা ওয়ালটন ফ্রিজ কিনুন আর ঘরভর্তি উপহার জিতুন।”
উপহার হস্তান্তরের আগে সাজু এন্টারপ্রাইজ শোরুম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গাংনী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
​উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন কোম্পানির ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের বিক্রয় বিভাগের উপ-নির্বাহী পরিচালক মির্জা মোহাম্মদ মাইনুদ্দিন আলমগীর, বিক্রয় বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মশিউর রহমান এবং সাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান সাজু। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া ও মেহেরপুর অঞ্চলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo