শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নিজ গ্রামের ক্লাব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আতিয়ার রহমান গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম রিফিউজি পাড়ার মৃত ইমারুদ্দীনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আতিয়ার রহমানের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক গুরুতর মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আতিয়ার রহমান গাংনী থানার অস্ত্র ও বিস্ফোরক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে থাকা মামলা দুটি হলো- ১৭ নম্বর মামলা (তারিখ: ১২ জুন, ২০১৭) এবং ৬ নম্বর মামলা (তারিখ: ৪ ফেব্রুয়ারি, ২০২৫)।
​আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo