রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার

গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় টিউবওয়েলের সাথে সংযুক্ত পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
​রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে টিউবওয়েলের সাথে সংযুক্ত পানির পাম্পের সুইচ দিতে যান আলিফা খাতুন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo