সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মেহেরপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধ ও ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-১২-এর সিপিসি-৩ এর সদস্যরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর, এসআরবি-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে মেহেরপুর সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মন্টু ইসলামের ছেলে কাবিদুল ওরফে আকাশ (২৪) এবং আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মৃত সরমান আলীর ছেলে ফুলসুরাত ওরফে সুরাত (৪৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩-এর একটি আভিযানিক দল মেহেরপুর কোর্টপাড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে সরকার নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
উদ্ধার করা ওষুধের মধ্যে রয়েছে—Luliconazole Cream IP (Lulitec 30g) ৩৮০টি, Pyrazinamide Tablets I.P. (Pyzina 500) ৬৫ পাতা, Polymyxin B for Injection IP ৮টি, Sterile Water for Injections IP (5ml) ১১টি, Triclofos Oral Solution IP (Pedicloryl) ১৫টি এবং Sulbactam & Cefoperazone for Injection (Zostum 2g) ৪০টি।
এসব ওষুধের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী । এছাড়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১২ এর ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo