সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে বালতি ভর্তি পানিতে ডুবে ১১ মাস বয়সী পলাশ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু পলাশ ওই গ্রামের হারুন অর রশীদের ছেলে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটির মা পপি খাতুন টিউবওয়েলের পাশে বালতি ভর্তি পানি রেখে পাম্পের পাইপ দিয়ে তাদের গৃহপালিত মহিষ ধোয়াচ্ছিলেন। মহিষ ধোয়ানো শেষে তিনি টিউবওয়েলের কাছে ফিরে এসে দেখতে পান, শিশুটি বালতির পানিতে নিঃস্তব্ধ হয়ে ভেসে আছে।

​স্বজনরা সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo