শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও বিএডিসি ডিলার সাজিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (ড) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ।

​আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ডিলার সাজিদুর রহমান অবৈধভাবে বাজারে সারের বা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের দুর্ভোগ সৃষ্টি করছিলেন, এমন অভিযোগের সত্যতা পেয়ে এই অভিযান চালানো হয়।

​অভিযানকালে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার্থে গাংনী থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি যৌথ টিম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

​কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে কৃত্রিম সংকট ও নৈরাজ্য রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo