রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ঘোষণা
রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি

গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইলমারী গ্রামে আকস্মিক একটি শেয়ালের পৈশাচিক আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার ঠিক আগমুহূর্তে ঘটা এ আকস্মিক ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
​আহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—আমিরন খাতুন (৫০), জেরিন আক্তার (১৬), নুর মোহাম্মদ (১৮), বাসিরন (৭৫), শিউলি খাতুন (৪৮), জাফর আহমেদ (৫২) এবং আব্দুল খালেক (৪৫)।
​স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই একটি ক্ষিপ্ত ও অস্বাভাবিক দেখতে শিয়াল মাঠ থেকে লোকালয়ে প্রবেশ করে। এরপর বিভিন্ন বাড়ির আঙিনায় ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই এলোপাতাড়ি কামড়াতে শুরু করে।
​আহত নুর মোহাম্মদ জানান, তারা বাড়িতে অবস্থান করছিলেন, এমন সময় হঠাৎ শিয়ালটি এসে আক্রমণ চালায়। তিনি বলেন, একটি শিয়াল এভাবে পাড়ার ভেতরে সবার সামনে এসে সবাইকে কামড়াবে, তা কেউ ভাবতেও পারেনি।
​আরেক আহত শিউলি খাতুন বলেন, শিয়ালটি দেখেই বোঝা যাচ্ছিল সেটি ক্ষেপে গিয়েছিল। কয়েকটি বাড়িতে ঢুকে সে একের পর এক মানুষকে কামড়ে পালিয়ে যায়।
​মাইলমারী গ্রামের কবরস্থানের নিকট অবস্থানরত আব্দুল খালেকসহ অন্যদের ওপরও চড়াও হয় ওই একই শেয়াল।
​তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেশমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
​এদিকে কাথুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাবের আলী জানান, মাইলমারী ও হিন্দা উভয় গ্রামেই ত্রাস সৃষ্টিকারী শিয়ালটিকে পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা পিটিয়ে মেরে ফেলেন।
​গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, শেয়ালের কামড়ে আহত অবস্থায় মোট ৮ জনকে হাসপাতালে আনা হয়েছিলো সকলকেই তাৎক্ষণিকভাবে জলাতঙ্কের ভ্যাকসিন (র‍্যাবিস টিকা) দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর (আশঙ্কাজনক) হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
​হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে উল্লেখ করে ডা. মাসুদুর রহমান এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo