শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে ইউএনও প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ চার দিকে গাংনী উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর উন্নয়নে তার মত একজন যোগ্য ইউএনও গাংনীবাসীর জন্য খুবই প্রয়োজন। অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল করে তাকে পূর্ণ মেয়াদে গাংনীতে রাখার জোর দাবি জানান বক্তারা। একই সাথে বদলির আদেশ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

মানববন্ধনে গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি ইউএনও প্রীতম সাহা একজন সৎ, কর্মঠ, যোগ্য ও ভালো মানুষ। গাংনীর সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করেছেন, এমনকি চলমান এসএসসি পরীক্ষার্থীদের বাসায় রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বের পাশাপাশি একাধারে তিনি উপজেলা পরিষদ, পৌরসভার প্রশাসক হিসেবে সুনামের সাথে কাজ করে চলেছেন। তার নেতৃত্বে গাংনীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা খুবই প্রশংসনীয়। এলাকার কল্যাণে ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিল করে গাংনীতে পূর্ণ মেয়াদে রাখার জোর দাবি জানান তিনি। ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিল না করা হলে প্রয়োজনে সকল মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে হাজী মতিউর রহমান, কামাল হোসেন, হিসাব উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নুরুন্নাহার প্রমুখ। বক্তারা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিল করে পূর্ণ মেয়াদে গাংনীতে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

এ সময় মানববন্ধনে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ গতকাল সোমবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জানানো হয়, তার স্থলাভিষিক্ত হবেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন। বদলির খবর ছড়িয়ে পড়লে গাংনী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রীতম সাহার বদলির আদেশ বাতিল করে তাকে পূর্ণ মেয়াদে রাখার জন্য সংবাদ মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo