শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে উপজেলা প্রশাসনের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। প্রতিষ্ঠান মালিক অপরাধ স্বীকার করায় দুইটি প্রতিষ্ঠানে চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান দুইটি হলো- মেসার্স সবুজ মেডিসিন কর্নার ও তহুরা মেডিসিন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, গাংনী- কুষ্টিয়া রোডের সদর শাহ মার্কেট এলাকায় দুইটি প্রতিষ্ঠানে পণ্যের তদারকি করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২৩ এর ৪০ এর খ ও ঘ ধারা অনুসারে মেসার্স সবুজ মেডিসিন কর্নারে এক হাজার টাকা ও তহুরা মেডিসিন প্রতিষ্ঠানে তিন হাজার টাকা মোট চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে প্রতিষ্ঠানদুটিতে ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo