শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে ছাদ ও দেয়াল চাপায় ভিক্ষুকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজার মসজিদের সামনে দি মুজিব হারবাল ঔষধালয়ের পুরানো বিল্ডিংয়ের ছাদ ও দেয়াল ধসে আমজাদ হোসেন (৬০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে তার স্ত্রী রহিমা খাতুন (৫০)। বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমজাদ হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী বাজারে পৌরসভার ড্রেনেজ উন্নয়নের কাজ চলছে। নির্মাণাধীন ড্রেনের পাশে দি মুজিব হারবাল ঔষধালয়ের পুরানো বিল্ডিংয়ের ছাদের নিচে ভিক্ষুক আমজাদ হোসেন ও তার স্ত্রী রহিমা খাতুন রাতে শুয়েছিল। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই পুরানো বিল্ডিংয়ের ছাদ ধসে আমজাদ হোসেন ও তার স্ত্রীর শরীরের ওপরে পড়লে তারা ছাদ ও দেয়ালের নিচে‌ চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিডি দাস তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে আমজাদ হোসেনের অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবারের (০১ মে) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনার কারণ উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo