মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে ট্রাক্টরের রুটারের ধাক্কায় প্রাণ হারালো শিশু সিহাব

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে ট্রাক্টরের রুটারের ধাক্কায় সিহাব (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কবরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব দিনমজুর ওসমান গনির ছেলে এবং মানিকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা আশাবুল ইসলাম জানান, কবরস্থানের মাঠে ট্রাক্টরে জমি চাষ করা হচ্ছিল। সেই দৃশ্য দেখতে প্রাচীরের ওপর বসে ছিল শিশু সিহাব। ট্রাক্টরটি হঠাৎ রিভার্স নিতে দেখে ভয়ে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করে সে। কিন্তু মুহূর্তের মধ্যে ট্রাক্টরের রুটার তার শরীরে আঘাত হানে। এতে সিহাব গুরুতরভাবে আহত হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাটি নিশ্চিত করে জানান, মানিকদিয়া গ্রামে ট্রাক্টরের রুটারের আঘাতে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo