বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে নারকেল গাছের নিচ থেকে দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কামরুজ্জামান লিপুর বাড়ির সামনে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় বস্তু দুটি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কামরুজ্জামান লিপু চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের একজন মুদিও দোকানদার ও একই গ্রামের রহিতুল্লাহ মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার চরগোয়ালগ্রামের মুদিও দোকানদার কামরুজ্জামান লিপুর বাড়ির সামনে একটি সাদা পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা সদৃশ বস্তু পড়ে আছে। এমন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশবস্তু দুই টি উদ্ধার করেন। তবে কে বা কাহারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

ওই ঘটনায় কামরুজ্জামান লিপু ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo