শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে বজ্রপাতে নারী নিহত, আহত ১ 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭১২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে ধান ক্ষেত সামলানোর সময় হঠাৎ বজ্রপাতে রিতা খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যার কিছুটা আগে উপজেলার রায়পুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের সৌদি আরব প্রবাসী কিয়াম আলীর স্ত্রী।

অন্যদিকে, টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে উপজেলার সাহারবাটি গ্রামের বেগুন হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) নামে আরও এক নারী গুরুতর আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যার কিছুটা আগে আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এ সময় মেঘ দেখে বাড়ির পাশে ধান ক্ষেত সামলানোর কাজ করছিলেন রিতা খাতুন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাত রিতা খাতুনের শরীরে আঘাত হানলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জালান, বজ্রপাতে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo