বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে বসত বাড়ি আগুনে পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অগ্নিকাণ্ডে তিন ব্যক্তির বাড়ি পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলের দিকে ওই গ্রামে নিমস্বরণ পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে এক ব্যক্তির সম্পূর্ণ বসত বাড়ি এবং বাকি দুজনের আংশিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন কাজিপুর নিমস্বরণ পাড়ার দুখু মিয়ার ছেলে লাল্টু, অগ্নিকাণ্ডে নগদ টাকা এক লাখসহ তার সম্পূর্ণ বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা। একই এলাকার আলী হোসেনের ছেলে মতিউর রহমানের ড্রামে রাখা গম ও ধানসহ বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। একই সাথে মুক্তার চৌকিদারের ছেলে খবির উদ্দিনের ড্রামে রাখা গম ও ধানসহ বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের ইনচার্জ রুবেল রানা জানান, উপজেলার কাজিপুর গ্রামের নিমস্মরণ পাড়ায় কয়েকটি বসত বাড়িতে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলের পৌঁছায়। প্রায় দেড় ঘন্টা যাবৎ প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে লাল্টু নামে ব্যক্তির বসত ঘরের মধ্যে থাকা নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মতিউর রহমান এবং খবির উদ্দিনের ড্রামে রাখা গম ও ধান এবং বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বরাত দিয়ে তিনি জানান, ১ লক্ষ নগদ টাকারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রান্নার চুলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওই কর্মকর্তা।

ঘটনার পরপরই গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo