বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। নবজাতকটি কন্যা শিশু। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের দক্ষিণপাড়া গোরস্থানের সামনে পাকা রাস্তার পাশে বাঁশঝাড়ের ঝোপ থেকে অসহায় অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা বাঁশঝাড়ের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান। প্রথমে বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলেও পরে নবজাতকের কান্না নিশ্চিত হয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুজা মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ভিডিপির সদস্য হোসাইন ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন নবজাতককে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ জানান, শিশুটি বর্তমানে মোটামুটি সুস্থ আছে। তবে আরও উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মেহেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, নবজাতকটিকে কে বা কারা ফেলে গেছে তা জানা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo