বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে লাটাহাম্বা গাড়ির ধাক্কায় কিশোর নিহত 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৯০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে লাটাহাম্বা গাড়ির ধাক্কায় তন্ময় (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ লা মে) সকালে বামন্দি-কুষ্টিয়া মহাসড়কের আকুবপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় আকুবপুর গ্রামের এখলাচুর রহমানের ছেলে।

গাংগী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, বামন্দি-কুষ্টিয়া সড়কে আকুবপুর ইটভাটায় একটি লাটাহাম্বা গাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থেমে থাকা লাটা হাম্বা গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে বসে থাকা তন্য়ম গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo