বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে সড়কে ডাকাতি, বোমা বিস্ফোরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে বোমা ফাটিয়ে পালিয়েছে ডাকাতরা। শনিবার (৩ মে) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার পাকুড়িয়া-খড়মপুর সড়কে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ব্যবসায়ী সবুজ রানা জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী খড়মপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তিনি। দুই গ্রামের মাঝামাঝি মাঠে ওঁত পেতে থাকা ডাকাতরা পাকা সড়কে কলাগাছ ফেলে তার পথ রোধ করে।

এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। আরো কয়েকজন পথচারীর সাথে একই ঘটনা ঘটায় ডাকাতরা। খড়মপুর গ্রামের মানুষ বিষয়টি টের পেয়ে দলবদ্ধভাবে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। ডাকাতরা বিষয়টি বুঝতে পেরে সড়কের ফাঁকা জায়গায় দুটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের খোঁজ- খবর নিয়েছে। ডাকাতদের চিহ্নিত করে আটকের চেষ্টায় পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo