বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে সড়ক দুর্ঘটনায় হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯৪০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল রেজা ওরফে মহাজন (৩৫) নামের এক হার্ডওয়্যার সামগ্রী ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের পোড়াপাড়া গ্রামের হঠাৎ পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাজন মেহেরপুর পুলিশ লাইনপাড়ার টুকু হোসেনের ছেলে।

নিহতের চাচাতো ভাই আমজাদ হোসেন জানান, সাইফুল রেজা মহাজন পলিথিন, গ্রীস, গিয়ার অয়েল, মবিল, হার্ডওয়্যার সামগ্রী পাইকারি ও খুচরা ব্যবসায়ী। তিনি মেহেরপুর চুয়াডাঙ্গার বিভিন্ন বাজার এলাকায় মালামাল খুচরা ও পাইকারি বিক্রি করে থাকেন। প্রতিদিনের মত আজও তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে গাংনী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় মালামাল বিক্রি করে রাত সাড়ে সাতটার দিকে নিজেই আলমসাধু গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পোড়াপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পথচারীরা গাংনী থানা পুলিশ ও তার পরিবারকে খবর দেন। সংবাদ পেয়ে গাংগী থানা পুলিশের একটি টিম এসে মরদেহ উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কিভাবে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo