বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর কাজিপুরে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে রাব্বি (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিপুর গ্রামে এ র্ঘটনা ঘটে।‌ রাব্বি কাজিপুর মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই গ্রামের মাঠ পাড়ার কৃষক মহাব্বত আলীর ছেলে।

কাজিপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম জানান, রাব্বি আজ সকালে শয়ন কক্ষের দরজা খুলে বাইরে যাওয়ার সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার কাজিপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo