সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীর নতুন ব্রজপুর গ্রামে মাদকদ্রব্য রাখার দায়ে এক যুবকের কারাদণ্ড 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯২৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্য রাখার দায়ে জীবন আলী (২০) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত জীবন আলী উপজেলার কাজিপুর ইউনিয়নের নতুন ব্রজপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯ দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন এ জেল জরিমানার আদেশ দেন।

এর আগে বিকেলের দিকে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে তাকে এক পুরিয়া গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ১০ দিনের কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবন আলী নামের এক যুবককে সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য রাখার দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় পেশকার আবু হানজালা ও বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্যামা প্রসাদ এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo