বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নানার বাড়িতে হালখাতার দাওয়াত খাওয়া হলো না শিশু তাসমিনের

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গরুবাহী স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিন (৩) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে। তাসমিন উপজেলার কাজিপুর গ্রামের বর্ডার পাড়ার প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে।

স্থানীয় কাজিপুর গ্রামের আব্দুল হাদী জানান, আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শিশু তাসমিন তার পিতা-মাতার সাথে একই গ্রামের খন্দকার পাড়ায় নানা আবুল খায়ের মুন্সির বাড়িতে হালখাতার দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে খন্দকার পাড়ায় পৌঁছালে মেয়ের আবদার পূরণ করতে মা ময়না খাতুন স্থানীয় একটি দোকান থেকে মিষ্টি কিনে দেয়। মিষ্টি হাতে পেয়ে শিশু তাসমিন রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মামার কাছে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় দ্রুতগতিতে আসা গরুবাহী একটি স্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু তাসমিনকে ধাক্কা দেয়। স্টিয়ারিং গাড়ির ধাক্কায় শিশু তাসমিন পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশু তাসমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল  জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo