সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে শিশুসহ ১০ জন পুশব্যাক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৮৪ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জন বাংলাদেশীকে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৩ মে) দিবাগত রাত সোয়া দুইটার দিকে মুজিবনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি’র অধীনস্থ মুজিবনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার নং ১০৫ হতে প্রায় ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি’র পরিচালক, অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান রোববার (৪ মে) বিকেল চারটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে হাবিলদার মোঃ বাবুল হোসেন বাদী হয়ে পাসপোর্ট অধ্যাদেশ আইন-১৯৭৩ এর ধারায় এজাহার দায়ের পূর্বক আটককৃত বাংলাদেশী নাগরিকগণকে মুজিবনগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতদের মধ্যে ০৫ জন পুরুষ, ০৪ জন নারী এবং ০১ জন শিশু রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo