বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

মেহেরপুরে পুকুরে ডুবে তিন বছরের লাবিবের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪৭ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পানিতে ডুবে লাবিব (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই গ্রামের জমিরুল ইসলামের ছেলে।

স্থানীয়র আকতার হোসেন জানান, শিশু লাবিব ইনজেকশনের সিরিঞ্জে পানি ভরে খেলা করছিল। সিরিঞ্জে পানি শেষ হয়ে গেলে পানি নেওয়ার জন্য লাবিব পুকুর পাড়ে যায়। এ সময় পা পিছলে সে হয়তোবা পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্র-ছাত্রী পুকুরে লাবিবের মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলাম জানান, শিশু লাবিবের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo