শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর কবরস্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি অবৈধ ভারতীয় ওয়ান শুটার পিস্তল এবং ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮ টি ১২ গেজ ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের কবরস্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় উল্লেখিত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্প শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে। ক্যাম্প সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের কবরস্থানে চোরাচালানকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে কবরস্থান এলাকাটি তল্লাশি করে ১টি ওয়ান শুটার ভারতীয় পিস্তল, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮ টি ১২ গেজ ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo